সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় নতুন করে আক্রান্ত ২৪, উপসর্গ ও করোনায় মৃত্যু-৬

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

সীমান্ত জেলা সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমনে মৃত্যু ও আক্রান্তের হার। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৬ জন মারা গেছেন। এর মধ্যে তিন জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও বাকী তিন জন উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৭১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ২৮ জনের নমুনা পরীক্ষা শেষে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৫০ শতাংশ। রবিবার পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৮৫৪ জন।

এদিকে, তৃতীয় সপ্তাহের দ্বিতীয় দিনের লকডাউন চলছে সাতক্ষীরায়। লকডাউন উপেক্ষা করে মানুষ হাট বাজারে ভিড় করছেন। স্বাস্থ্যবিধি কিছুতেই মানতে চাচ্ছেন না। যদিও পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্রণ করছেন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। ইতিমধ্যে জেলা শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছন অধিকাংশ মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মূখপাত্র ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা আক্রান্ত হয়ে বিভিন বেসরকারী হাসপাতাল ও বাকী তিন জন উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এছাড়া জেলায় ২১৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতাল, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে ও নিজ নিজ বাড়িতে চিৎিসাধীন রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!