সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় নতুন করে করোনা সনাক্ত ৫৬, মৃত্যু ৯

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা সংক্রমনে মৃত্যুর মিছিল ভারী হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ২৬৮ জন। এছাড়া ৯২ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৬ জনের করৈনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ।

এদিকে, বৃষ্টির মধ্যে চলছে তৃতীয় সপ্তাহের প্রথম দিনের লকডাউন। লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে মানুষ হাট বাজার ভিড়ে করছেন। স্বাস্থ্যবিধি কিছুতেই মানতে চাচ্ছেন না। যদিও পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্রণ করছেন। লকডাউন জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। ভোমরা স্থলবন্দরও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। ইতিমধ্যে জেলা শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ।

 

অপরদিকে, জেলায় ৪৩ জন করোনা আক্রান্ত রুগী মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৮২১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয় বিভিন্ন বেসরকারী হাসপাতাল, নিজ নিজ বাড়ি ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টেনে চিৎিসাধীন রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!