সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা ও উদ্বুদ্ধকরন র‍্যালী

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা ও উদ্বুদ্ধকরন র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ে উক্ত সচেতনতামূলক প্রচারনা ও উদ্বুদ্ধকরন র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ আফম রুহুল হক এমপি।

র‍্যালীতে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা হারুনার রশিদ, ডাঃ সুব্রত কুমার ঘোষ, আব্দুর রশিদ, লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।

প্রধান অতিথি ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েট খুবই শক্তিশালী। সাতক্ষীরায় হঠাৎ করেই করোনা আক্রান্ত রুগী ও মৃতের সংখ্যা বেড়ে গেছে। যা আগে কখনও দেখা যায়নি। শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে, সবই প্রতিরোধ যোগ্য যদি আমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলি। বিনা প্রয়োজনে সাধারন মানুষকে ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ জানিয়ে তিনি এ সময় সকলকে অবশ্যই মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!