সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা সনাক্ত ৮৫, মৃত্যু-৪ এবং সীমান্তে ২ ভারতীয় সহ ১১ জন আটক

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চলমান লকডাউনের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন শুক্রবার।

শনিবার সকাল থেকে শুরু হবে তৃতীয় সপ্তাহের সপ্তাহব্যাপি লকডাউন। শুক্রবার সকাল থেকে হালকা বৃষ্টির মধ্যে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। চেকপোষ্টগুলোতে পুলিশের উপস্থিতি কমে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৮৫ টি করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছে। যা’ ৪৫ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিক করোনায় ১ ও উপসর্গ নিয়ে মারা গেছে চারজন।

এদিকে জেলাব্যাপী লকডাউনের মধ্যে ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্তে ১১ জনক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ভারতীয় নাগরিক আফতাব মোল্লা ও তার শিশু সন্তান রোহিনীকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত অন্য পাঁচ নারী হলেন চুয়াডাঙার ঝর্না বেগম, খুলনার রিজিয়া খাতুন, কিশোরগঞ্জের খাদিজা খাতুন, খুলনার কৃষ্ণা শীল ও খুলনার লাভলী বেগম। তাদের সাথ রয়েছে নাইমা ইসলাম ও ইয়াসমিন জাহান নামের দুটি শিশু। এছাড়া আরও রয়েছেন সাতক্ষীরার কলারোয়ার সুমন মিয়া ও খুলনার ইয়াসিন সানা।

বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তারা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে চোরাই পথে বাংলাদেশ আসছিল। আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নয় জনকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার পদ্মশাখরা ও কলারোয়ার সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, করোনা সংক্রমন রোধে সাতক্ষীরা সীমান্ত বিজিবির কড়া নজরদারি শুরু হয়েছে। গত তিন সপ্তাহে অবৈধ যাতায়াতকালে সাতক্ষীরা সীমান্তে ৬৫জন বাংলাদেশী অনুপ্রবেশকারি ও তিন জন পাচারকারিকে আটক করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!