সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

করোনা প্রতিরোধে গোপালগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে হঠাৎ অতিমাত্রায় করোনা (কোভিড-১৯) সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শংকিত জেলা প্রশাসন।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেকটা বাধ্য হয়েই ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুন) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ পৌরসভা, লতিফপুর ইউনিয়ন, কাশিয়ানী সদর উপজেলা ও মুকসুদপুর পৌর এলাকায় আগামীকাল শুক্রবার (১৮–২৪ জুন) থেকে ৭ দিনের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

লকডাউন চলাকালীন সময়ে সকল শ্রেণি-পেশার মানুষেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিরোধী দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা কএরার অনুরোধ জানানো সহ যান-বাহন চলাচলে বিধিনিষেধ আরোপ সহ লকডাউন কার্যকর করতে সংশ্লিষ্টদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ এর বিস্তার রোধে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের ৫ ইউনিট একসাথে সড়ক প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আগামীকাল (১৮–২৪) জুন করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি জেলা তথ‍্য অফিস কর্তৃক প্রচারণায় কার্যক্রম অব্যাহত রেখেছে।

তাই এখনই সতর্ক হোন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!