সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম’র মৃত্যু

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মহামারী করোনার উপসর্গ নিয়ে বুধবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম (৪০) মৃত্যুবরণ করেছেন। (ইন্নানিল্লাহি… রাজিউন)। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামের আশরাফ আলী সরদারের জ্যেষ্ঠ পুত্র।

মৃত্যুকালে সাইফুল ইসলাম পিতা-মাতা, স্ত্রী, ৬ষ্ঠ শ্রেনী ও প্রথম শ্রেণিতে পড়ুয়া ২পুত্র, ১ ভাই, ২ বোন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। হাসপাতাল ও পরিবার সুত্রে জানাগেছে,, প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর অনুভব করে নিজ বাড়ীতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে থাকেন। কিন্তু ১৬ জুন বুধবার সকালে সাইফুল ইসলাম এর অবস্থা বেশ খারাপ হওয়ায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের প্রায় সকল লক্ষণ দেখে রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় তাৎক্ষণিকভাবে সাতক্ষীরায় রেফার্ড করে দেন। সেখান থেকে ফেরার পথে ভোর সাড়ে ৫ টার দিকে ভাড়াশিমলা নামক স্থানে পৌঁছালে ইলিকট্রিশিয়ান সাইফুল ইসলাম এর করুন মৃত্যু হয়। সাইফুল ইসলাম এর মৃত্যুতে তার পরিবার তথা এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!