সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জে করোনা মোকাবেলায় স্বাস্থ্য শিক্ষাসেবা প্যাকেজ প্রচারনা কার্যক্রমের উদ্বোধন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১০৩০ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো লাইফস্টাইল হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমে দেশব্যাপী করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তারই অংশ হিসাবে জনসচেতনতা মূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থবিধি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারনা কার্যক্রমটি দেশব্যাপী পরিচালিত হচ্ছে। মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধাবর(১৬ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা স্যনিটেরি ইন্সপেক্টর আব্দুস সোবহান প্রমুখ। দেশের সকল পর্যায়ে সাধারণ মানুষের এই করোনা মহামারীর সংক্রমক থেকে নিজের সুরক্ষা সহ পরিবার স্বজন তথা সকলের জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়, রতনপুর বাজার, কালিগঞ্জ বাস টার্মিনাল, নলতা বাজার সহ অন্যান্য স্থানে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও কারাভ্যান প্রদর্শন ও লিপলেট বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!