সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় নতুন করে করোনায় আক্রান্ত ১০০, উপসর্গ নিয়ে মৃত্যু-৪

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা সংক্রমন পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারন করছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরো চার জন মারা গেছেন। এরমধ্যে তিন জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে (ন্যাশনাল হাসপাতালে)। এছাড়া জেলায় ১৮৮ জনের করোনা পরীক্ষা শেষে এক’ শ’ জন পজেটিভ শনাক্ত হয়েছে। যা সংক্রমনের হার ৫৩ শতাংশ।

এদিকে, জেলা শহর ও গ্রাম অঞ্চলে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ টি বেড থাকলেও সেখানে ভারাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬৫ জন। বেড না পেয়ে অনেকেই সেখান থেকে অন্যত্র গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, চলমান লকডাউনে তেমন কোন সফলতা না পাওয়ায় করোনা সংক্রমন প্রতিরোধ না হয়ে আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন সুশীল সমাজ।

গত ৫ জুন থেকে চলমান দুই সপ্তাহব্যাপী লকডাউনে নানা অজুহাতে মানুষ শহরমুখী হচ্ছে। হাটে বাজারে এমনকি হাসপাতাল ক্লিনিকে কেউই সামাজিক দুরত্ব বজায় রাখছে না। করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারের লোকজনও স্বাভাবিক ভাবে চলাফেরা করায় কোান ভাবেই সংক্রমন প্রতিরোধ হচ্ছে না। লকডাউনের মধ্যে এভাবে করোনা সংক্রমন বৃদ্ধি পেতে থাকলে এক হাজার বেডের করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হলেও রোগীর জায়গা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন মেডিকেল কলেজের একজন চিকিৎসক। এমনিতেই রুগীদের চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

দেড় শ’ বেড থেকে ১৬৫ বেডে উন্নিত করে করোনা রোগী ভর্তি করা হয়েছে উল্লেখ করে করোনা ডেডিকেটেড এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদা জানালেন, রোগীর চাপ থাকলেও দুই’ শ’ বেডের বেশি উন্নিত করা যাবে না।

সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত জানান, জেলায় করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৪ জন মারা গেছেন। এ নিয়ে ভারইরাসটির উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেল মোট ২৫২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। এনিয়ে, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৬১১ জন করোনা পজেটিভ শনাক্ত হলো। আর বর্তমানে ৪৮ জন পজেটিভ রোগীসহ ২৯১ জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!