সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত 

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭৯৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ি নাছের মার্কেট আঞ্চলিক সড়কের আমবাগ ব্রিজ সংলগ্ন এলাকায়  ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু  হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
নিহত ওই শ্রমিক মোসা: কোহিনুর বেগম (২৫) নরসিংদী জেলার রায়পুর থানার উত্তরপাড়া হাসনাবাদ গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
নিহত কোহিনুর আমবাগ যুবলীগ নেতা মোঃ তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় তুষুকা পোশাক কারখানায় কাজ করতেন।এ ঘটনায় আরো একজন নারী শ্রমিক গুরুতর  আহত হয়েছেন। আহত ওই শ্রমিককে কোনাবাড়ি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কোহিনুর বেগমসহ কয়েক হাজার শ্রমিক প্রতিদিনের মত কারখানার কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক যাহার নং- (ঢাকা-মেট্রো-ট্র ১৬-৩৫২৬)  কোনাবাড়ি থেকে আমবাগ ব্রিজে উঠলেই যানজট সৃষ্টি হয়।এময় শ্রমিকেরা ট্রাকের চালককে বাঁধা দিলে  চালক উত্তেজিত হয়ে শ্রমিকের গায়ের ওপর তুলে দেয়। এতে ঘটনা স্থলেই কোহিনুরের মৃত্যু হয়।এ ঘটনায় ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে যায়।
পোশাক শ্রমিক নাদিরা আক্তার জানান, হরহামেশাই এই সড়কে  এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অথচ কর্তৃপক্ষ বা স্থানীয় কাউন্সিলর কোনো পদক্ষেপ নেয় না। সকাল ৭টা হতে সকাল ৮টা পর্যন্ত বিশেষ করে কোন ট্রাক যেন এ রাস্তা দিয়ে চলাচল না করে এমনটিই দাবী জানান হাজার হাজার শ্রমিকেরা।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, কোহিনুর বেগম নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে আর একজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বামী নাজমুলের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরো জানান, এখন থেকে প্রতিদিন সকালে যেন এ রাস্তা দিয়ে কোন প্রকার ট্রাক চলতে না পারে সে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!