সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় করোনা পজিটিভ ৪৪ আর মৃত্যু – ৩

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

লকডাউনের তৃতীয় দিন সাতক্ষীরায় চলছে মোড় মোড়ে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্রণ করছে। তবে, হাট বাজার গুলোতে ভিড় লক্ষনীয়। সাধারন মানুষ কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্য বিধি। স্বাস্থ্য বিধি মানাতে হিমশিম খাচ্ছেন প্রশাসন।

পুলিশের বাঁধা সত্ত্বেও চলছে ছোট ছোট যানবাহন। গনপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকান পাট। তবে, পুলিশের বাধা ও ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে সড়কে চলাফেরা করছেন মানুষ।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরন করেন।

মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বৈকারী গ্রামের জাহান আলী (৮০), একই উপজেলার আখড়াখোলা গ্রামের মোনোয়ারা খাতুন (৬০) ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আয়েশা বেগম (৯২)।

এনিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৫১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরিক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। যা সংক্রমনের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। এনিয়ে জেলায় সোমবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২০ জন।

অপরদিকে, জেলায় বর্তমান ৬৯৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ও সদর হাসপাতালে ২৬ জন ভর্তি রয়েছে। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টানে রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!