সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

জরুরী অক্সিজেন সেবা চালু করলো এক্স স্টুডেন্ট এসোসিয়েশন আফ সাতক্ষীরা গভ.হাই স্কুল

মোঃ: আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য জরুরী অক্সিজেন সেবা চালু করেছে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন আফ সাতক্ষীরা গভ.হাই স্কুল।

জেলায় মহামারী করোনা ভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়া ও করোনা চিকিৎসা দেওয়া হাসপাতালে বেড না থাকায় অনেক রোগী ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। আর এ কারনে বর্তমানে তাদের সবচেয়ে প্রয়োজনীয় চিকিৎসা উপাদান হিসাবে প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। তাই এই প্রয়োজনের কথা মাথায় রেখে সংগঠনটি চালু করেছে এই সেবা। সংযোগ ও ফোরাম ৮৭ এর সহযোগিতায় কাজ করছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রান্তন ছাত্রদের সংগঠনটি।

এ সেবা পেতে যে অক্সিজেন সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তারা হলেন, মতিন (১৯৮৭) ব্যাচ মোবাইল নং-০১৭৫৫-০৬৪৫৬১, রাসেল (১৯৯৪) ব্যাচ মোবাইল নং- ০১৭৪৮-৯৫৯৮৫৮, ইভন (১৯৯৭) ব্যাচ মোবইল নং- ০১৭১৩-৯৯১৭২৫, জিতু (২০১২) ব্যাচ মোবাইল নং-০১৭৭২-৭৮৮৬৭৬।

যে কোন সময় যোগাযোগ করলে করোনা আক্রান্ত রোগীর জন্য আক্সিজেন সেবা পাওয়া যাবে এই নম্বার গুলো থেকে। প্রান্তন ছাত্রদের মধ্যে সংগঠক হিসাবে কাজ করছে কামরুজ্জামান রাসেল। তিনি সাংবাদিক কে বলেন স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্ররা যার যার সামাথ্য অনুযায়ী টাকা তুলে, আবার অনেকে ব্যক্তিগত ভাবে টাকা দিয়ে সিলিন্ডার কিনে দিয়ে সাহায্য করছেন।

দেশে বিদেশে প্রতিষ্ঠিত প্রান্তন ছাত্ররা ব্যাপক সাড়া দিয়ে এ কার্যক্রমে সহযোগতিা করছে সংগঠনটিকে । স্কুলের জুনিয়র ব্যাচের ছাত্ররা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন। করোনা আক্রান্ত রোগীদের জরুরী আক্সিজেন সোবা কার্যক্রম চালু করায় সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রান্তন ছাত্রদের এই সংগঠনকে এবং এর শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছে সাতক্ষীরাবাসী। সেই সাথে সাথে সাতক্ষীরার বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করোনা আক্রান্ত রোগীদের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছে সংগঠনটি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!