সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

অবশেষে অসুস্থ বিল্লাল হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা (ভিডিও সহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ পৌর কৃষক লীগের সাবেক নেতা ও কাঠমিস্ত্রি অসুস্থ বিল্লালের চিকিৎসার দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 

গত ১৮ মে জাতীয় দৈনিক ভোরের দর্পণ ও ২০ মে ডেইলি ইন্ডাস্ট্রি, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকায় এবং দেশ টাইমস ২৪. নিউজ, দৈনিক শতবর্ষ, দৈনিক বর্তমান আলো সহ একাধিক অনলাইন পোর্টালে অসুস্থ বিল্লাল হোসেন কে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গোপালগঞ্জের‌ মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রতিবেদনটি পড়ে গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান ও কে এম শফিকুর রহমানের সাথে যোগাযোগ করে অসুস্থ বিল্লাল হোসেন সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন।

পরে শুক্রবার (১১ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর অফিস কার্যালয়ের পিছনে ঝুপড়ি ঘর থেকে অসুস্থ বিল্লাল হোসেনকে অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।

বর্তমানে বিল্লাল হোসেন চরম পুষ্টিহীনতা ও মূত্রথলিতে পাথর জনিত সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগছেন। গোপালগঞ্জ হাসপাতালে জরুরী চিকিৎসা সেবা দেওয়ার পর প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অসুস্থ বিল্লাল হোসেনকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার সময় লতিফপুর ইউপির সাবেক সদস্য ও বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন মোল্লা, গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন আসপ – এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!