সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় করোনার উর্ধমুখী, মৃত্যু ২

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় করোনার উর্ধমুখী, মৃত্যু ২

সাতক্ষীরায় প্রথম দফা লকডাউনের মেয়াদ শুক্রবার রাত ১২টায় শেষ হচ্ছে। তবে এ মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধি করা হয়েছে। ১২ জুন শনিবার সকাল থেকে তা কার্যকর হয়ে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ ভার্চুয়াল বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষনা দেওয়া হয়। একইসাথে আগামি ২১ জুন অনুষ্ঠিতব্য সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলায় ২১টি ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।

এদিকে করোনার উর্ধমুখী গতি নিয়ন্রন সপ্তাহব্যাপী লকডাউনের শেষ দিনে যশোর ও খুলনা সড়কের সঙ্গে সাতক্ষীরা শহর ও শহরতলীর সংযোগ সড়কগুলোর মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন ও বিনা কারণে চলাচলে বাঁধা দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য। লকডাউন ভালভাবে মানতে বাধ্য করতে পুলিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে।

এদিকে ৫ জুন শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের শেষদিন শুক্রবার। বুধবার ২১১ জনের নমুনা সংগ্রহ করে ফল পাওয়া ২০০ জনের মধ্যে ১১১ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তর হার ৫৫ শতাংশ হওয়ায় লকডাউনের বাঁধা নিষেধ আরও কড়াকড়ি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুইজন। এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি কাশি জ্বর ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রর দোকান প্রতিদিন সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সাতক্ষীরা জেলা নির্বাচন কমিশনার অফিস সূত্রে জানা গেছে করোনা সংক্রমণ বৃদ্ধিতে সাতক্ষীরায় বিশেষ লকডাউন চলায় তালা ও কলারোয়ায় আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!