সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

করোনা বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়লো

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধি করা হয়েছে। ১২ জুন শনিবার সকাল থেকে তা কার্যকর হয়ে ১৮ জুন মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে ৫ জুন ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার রাতে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষনা দেওয়া হয়।

এদিকে করোনার উর্ধমুখী গতি নিয়ন্রন সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশ সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন ও বিনা কারণে চলাচল বাঁধা দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।

এদিকে ৫ জুন শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের ছয়দিন বৃহস্পতিবার। বুধবার ৯৫ জনের নমুনায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশ হওয়ায় লকডাউনের বাঁধা নিষেধ আরও কড়াকড়ি করা হয়েছে। এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি কাশি জ্বর ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বহস্পতিবার করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা রোগী ভর্তির জন্য পর্যাপ্ত সিট খালি রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!