সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গাজীপুরে টিফিন খেয়ে পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ্য (ভিডিও ফুটেজ সহ)

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

গাজীপুরে কালিয়াকৈরে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক টিফিন খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার লগুজ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ্য শ্রমিকদের কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতাল, কোনাবাড়ি পপুলার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কারখানার শ্রমিক ও হাসপাতাল সুত্রে জানায়, ওই কারখানার প্রায় ৫ শতাধিক শ্রমিককে ১২ টার পযর্ন্ত অভার টাইমে কাজ করার জন্য রাখা হয়। তাদের রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ টিফিন সর্বারহ করে। টিফিন খাওয়ার কিছুক্ষনের মধ্যেই শ্রমিকরা অসুস্থ্য হতে থাকে। কারখানা কর্তৃপক্ষ নিজস্ব হাসপাতালে চিকিৎসা দিতে থাকে। রোগীর সংখ্যা বেশি হতে থাকায় কোনাবাড়ি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আতিকুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়েছে।

শিল্পপুলিশ-২ গাজীপুরের কালিয়াকৈরের ওসি কুমুর উদ্দিন জানান, অসুস্থ্য কোনাবাড়ির কয়েকটি হাসপাতালে ভর্তি হয়েছে। তবে, প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে বাসায় চলে গেছেও বলে জানান ওসি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!