সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চার জনের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ২২০ জন।

এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৮ জনেরর করোনা পরীক্ষা শেষে ৮৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আজ শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৭ জন। এছাড়া ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মৃত ইফসুফ সরদারের ছেলে আশরাফ হোসেন (৮৭), কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সানা উল্লাহ’র স্ত্রী রহিমা খাতুন (৭০), সদর উপজেলার বুলারাটি গ্রামের মৃত সরদার গাজীর ছেলে জুলমত গাজী (৮৫) ও শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সামছুর রহমান (৩৫)।

মৃত ব্যক্তিদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আশরাফ হোসেন ও সকালে রহিমা খাতুন, জুলমত গাজী এবং সদর হাসপাতালে সামছুর রহমান মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতাল ও কোয়ারেন্টানে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরিক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!