মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল

করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষনা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় শনিবার (৫ জুন) সকাল ৬ টা থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, লকডাউনের সময় সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জরুরি নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এ সময় সকল প্রকার গনপরিবহন বন্ধ থাকবে। লকডাউনের সময় সাধারন মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাতক্ষীরার সাথে যশোর ও খুলনাসহ বিভিন্ন আঞ্চলিক সড়কের যোগাযোগের পয়েন্টগুলিতে পুলিশ চেকপোষ্ট থাকবে। এ সময় সীমান্ত পারাপার বন্ধ থাকবে। শহর থাকবে ভ্রাম্যমান আদালত। বাধা নিষেধ আমানতকারীদের জরিমানা করা হবে। তবে, ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম চালু থাকলেও সেখানে সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়ত জানান, করোনা সংক্রমনরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সভায় এ সময় ভাচুর্য়ালী অংশ গ্রহন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়ত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতিকালে সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমন উদ্বজনক হারে বৃদ্ধি পায়। এরই মধ্যে ভারত ফেরত বৈধ ও অবৈধ যাত্রীদেরকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়ে প্রশাসন। এসব যাত্রীদের বিভিন্ন কোয়ারেন্টানে রাখা হয়েছে। ইতিমধ্যেই করোনা সংক্রমনের হার ৫০ পার্সেন্ট অতিক্রম করায় স্বাস্থ্যঅধিদপ্তর লকডাউনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। গত দুই দিন সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার ছিল প্রায় ৫৪ শতাংশ। করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টানে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন। এদিকে, ভোমরা স্থল বন্দরে ভারতীয় আমদানী জাত পন্যবাহি ট্রাকের ড্রাইভার ও হেলপারদের বন্দর এলাকায় অবাধ বিচরন করোনা সংক্রমনের অন্যতম কারনে। যার কারনে আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!