সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় করোনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতাল সিবি হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনা রোগী আসছে। নিয়ম অনুযায়ী তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

রোববার সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ছিল ৪১ শতাংশ। সাতক্ষীরায় করোনা চিকিৎসার যে ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট নয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব রয়েছে। এই ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

সাতক্ষীরায় এ যাবত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২১০ জন। তাদের চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজে ৮টি আইসিইউ বেড রয়েছে। বেসরকারি সিবি হাসপাতালে রয়েছে ৬টি আইসিইউ বেড। সরকারি মেডিকেল কলেজে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, ৩৫টি আইসোলেশন বেড সুবিধা রয়েছে। এছাড়া ৮৮টি জেনারেল বেডে করোনার চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। আরও ১৫ থেকে ২০ জন চিকিৎসক থাকলে চিকিৎসাসেবার সুবিধা হতো। এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমন বৃদ্ধি হতে থাকায় যেকোন সময় লকডাউন ঘোষনা হতে পারে। এর আগে রোববার ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। সেই হিসাবে ৪১ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে লকডাউন বিষয়ক একটি মিটিং হবার কথা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!