সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় আসা ১৪২ পাসপোর্ট যাত্রীর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

যশোর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রথম দফায় সাতক্ষীরায় আসা ১৪২ জন বাংলাদেশী নাগরিকের নমুনা পরিক্ষা শেষে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের সাতক্ষীরা শহরের ৪টি আবাসিক হোটেল থেকে বিশেষ ব্যবস্থাপনায় দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের সবারই বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়া করোনা নেগেটিভ আসা ১৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে দেশ ফেরা প্রথম দফায় সাতক্ষীরা আনা ১৪২ জন পাসপোর্ট ধারি বাংলাদেশী নাগরিকের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয়েছে তাদের ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি আরো জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআর পাঠানো হবে। সেখানে থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমনে হয়েছে কি না তা জানা যাবে। এছাড়া করোনা নেগেটিভ আসা ১৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, গত ৫ মে বুধবার সন্ধ্যায় প্রথম দফায় ভারত থেকে প্রত্যাগত বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে। তিনি জেলার সকলকে সাবধানে ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। তিনি আরো জানান, জেলায় ভারত থেকে দেশে ফিরে আসা দুই দফায় মোট ৩০০ জন পাসপোর্ট যাত্রী বিভিন্ন আবাসিক হোটেল অবস্থান করছিলেন।

এদিকে, ভারত মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে ১১ জনের শরীর করোনা শনাক্ত হওয়ার খবর আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!