মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন সাতক্ষীরায় ল ম্প ট প্রধান শিক্ষককে ব র খা স্তে র দাবিতে বি ক্ষো ভ মি ছি ল ও মানববন্ধন তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল

করোনা কালিন তালা সার্জিক্যাল ক্লিনিকের স্বাস্থ্য সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে

করোনার ঝুঁকি নিয়েও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার তালা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। সরকারি হাসপাতালের পর গরীব-অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে তালা সার্জিক্যাল ক্লিনিক। শুধু এখানেই শেষ নয় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে স্বাস্থ্য পীড়িত মানুষের পাশে এসে দাঁড়ায় ক্লিনিকটি। করোনায় আতংক নয় সচেতন হতে রোগী ও সাধারন মানুষদের উদ্ভোদ্ধ করছেন। রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রায় ২০ বছর আগে তালা সদরে প্রতিষ্ঠিত হাঁটি হাঁটি পা-পা করে প্রতিষ্ঠানটি আজ একটি আধুনিক স্বাস্থ্য সেবার নাম।

এ্যাপেন্ডিক্স থেকে শুরু করে সিজার, পিত্ত পাথর, হার্নিয়া, গ্যাষ্ট্রিক-আলসার, কিডনি পাথর, অভারিয়ান, হাইড্রাসিল, ব্রষ্ট টিউমার, নরমাল ডেলিভারী, প্রাস্টট, ইউট্রিয়াস অপারেশন সহ বিভিন্ন চিকিৎসায় অসহায় মানুষের এক অবলম্বনর নাম তালা সার্জিক্যাল ক্লিনিক।

সরকারী নিয়মানুযায়ী, উপজেলা পর্যায় ক্লিনিক প্রতি ১০ টি বেড, ১ জন সার্জন, ১ জন আবাসিক মেডিকেল অফিসার, ১ জন ডিপ্লোমা সহ ৫ জন নার্স, প্রশিক্ষিত ওয়ার্ডবয়সহ সকল নিয়ম মেনেই চলছে ক্লিনিকটি। ক্লিনিকটিতে নিয়মিত রোগী দেখেন ও অপারেশন করেন ডা. সানজিদা সারমিন তনী, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ডা. খোরশেদ আলম, আল্ট্রাসনালেজিষ্ট ডা. রথীদ্র নাথ বিশ্বাস, ডাঃ রুহুল আমিন।

যখন তালা সার্জিক্যাল ক্লিনিক সরকারী স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে, ঠিক তখনই একটি মহল তালা সার্জিক্যাল ক্লিনিকের বিরুদ্ধে নানা অপ-প্রচার সহ মিথ্যা, বানোয়াট অভিযোগ তুলছে। এমনকি তাদের দাবি অনুযায়ী সুবিধা প্রদান না করায় বিভিন্ন যায়গায় মিথ্যা ভিত্তিহীন তথ্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে রীতিমত এলাকার রোগী থেকে শুরু করে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিশিষ্টজনরা।

স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র দেখতে রবিবার সকালে সরজমিন তালা সার্জিক্যাল ক্লিনিক গেলে কথা হয় তালার রহিমপুর গ্রামের ঝুমা রানী সাথে। তিনি একজন সিজারিয়ান রোগী। স্বাস্থ্য সেবার মান নিয়ে সাংবাদিকদের সাথে সন্তোষ প্রকাশ করেন তিনি। কথা হয় উপজেলার জাতপুর গ্রামের সাবিনা বেগম, আটারই গ্রামের সুরাইয়া বেগম, শ্রীমন্তকাটি গ্রামের ছবিরান বেগম, পাইকগাছা উপজেলার রাখী রায়াসহ বিভিন্ন সমস্যায় চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সাথে। এসময় ক্লিনিকের অপারেশন থিয়েটার, কম্পিউটারাইজড ইসিজি রুম, ডিজিটাল এক্স-রে মেশিন, অত্যাধুনিক আলট্রাসনাগ্রাফি থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রায় প্রতিটি ক্ষেত্র পদচারণা রয়েছে তাদের। স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

তালা সার্জিক্যাল ক্লিনিকের স্বত্ত্বাধীকারী বিধান চন্দ্র রায় জানান, ক্লিনিকের শীতাতপ নিয়ন্রিত অপারেশন থিয়েটার, কম্পিউটারাইজড কালার ডপলার আল্ট্রাসানা ও ইসিজি, ডিজিটাল এক্স-রে মেশিন, অত্যাধুনিক প্যাথলজী থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রায় প্রতিটি ক্ষেত্রই রয়েছে প্রথম সারির অবস্থান। তিনি আরও বলেন, সাতক্ষীরা, যশোর, খুলনার নামী-দামী ডাক্তার এনে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। তার পরও একটি স্বার্থনিশি মহল ক্লিনিকের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার লিপ্ত। সরকারের সকল বিধি নিষেধ মেনেই ক্লিনিকের রেজিস্ট্রেশন নং-১৪৩৪৭, ডায়াগনষ্টিক রেজিস্ট্রেশন নং-৬৪৭৯৪ পরিচালনা করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!