রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, করোনায় আক্রান্ত হয় রবিবার পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪২ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৫ জন। রবিবার ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে করোনা আক্রান্ত মোবারক আলী (৮০) ও দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের গহর আলীর ছেলে ইফসুফ আলী (৬৫)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল বৃদ্ধ মোবারক আলী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

এর আগে, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যাসহ করোনার উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান ইউছুফ আলী। তিনি গত ২২ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!