
সাতক্ষীরার কালিগজ্ঞে বিএনপির উদ্দ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া অনুষ্ঠিত।
বুধবার দুপুরে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্দ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা বিগত সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ শহিদুল আলমের নির্দেশনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, যুগ্ন সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আঃ আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক পদপ্রার্থী এস এম সেলিম আহম্মেদ, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ সেলিম, উপজেলা তাতীদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব পদপ্রার্থী শেখ আব্দুলাহ আল মামুন, উপজেলা মৎস্যজিবীদলের সাধারণ সম্পাদক সফিরউদ্দীন সবুজ, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান, উপজেলা তাতীদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, কালিগজ্ঞ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শফিক আহম্মেদ,আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শামীম হোসেন,উপজেলা যুবদলের সদস্য আরিজুল ইসলাম,আল মামুন, আঃহাকিম, মহিউদ্দিন আলী প্রমুখ।

বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ সুরাত আলী।