শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ‘প্রত্যয় গ্রুপের’ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ‘২৬) বেলা তিনটায় প্রত্যয়ের গ্রুপের চেয়ারম্যান আজগার আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহ কমিশনার (ভুমি)মোঃ মাইনুল ইসলাম খাঁন।

প্রধান আলোচক ছিলেন প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ডঃ আব্দুর রহিম সরদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহঃ অধ্যাপক আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ্, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার  হোসেন, সাংবাদিক ফোরামের  সভাপতি ডঃ মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রউফ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় গ্রুপের লিগ্যাল এডভাইজার এ্যাড.হাফিজুর রহমান, এ্যাড. আবু তালেব, প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, শেখ আবু তাহের ও হাফেজ খাইরুল বাশার প্রমুখ।

উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের শেয়ার সদস্য বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সিরাজুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর প্রত্যয় গ্রুপ ও শেখ নাজমুল হুদা, ডিএমডি, প্রত্যয় গ্রুপ। অনুষ্ঠানের পবিত্র কুরআন তেলাওয়াতের পরপরই সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে মোহনা শিল্পীগোষ্ঠী ও অন্যান্য শিল্পের সমন্বয়ে ইসলামী সংগীত পরিবেশন সহ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!