রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

সুন্দরবনের পৃথক স্থানে বাঘের আক্রমণে নিহত-১, আহত-১

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

প‌শ্চিম সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জে পৃথক স্থানে বা‌ঘের আক্রম‌ণে এক মৌয়াল নিহত ও অপর এক মৌয়াল আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে গহীন সুন্দরবনের হোগলডুগরি ও হলদিবুনিয়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহত ও আহত হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের আজিজ মোল্যার ছেলে হাবিবুর রহমান মোল্যা (২৭) ও একই উপজেলার গাবুরা ইউ‌নিয়‌নের সোরা গ্রামের হালিম শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২০)।
স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলামসহ নিহত হাবিুর রহমানর সঙ্গীরা জানান, কৈখালী ফরেষ্ট ষ্টেশন থূক বৈধপাশ নিয়ে গত ৩ এপ্রিল হাবিবুর ও তার বাবা আজিজ মোল্যাসহ তাদের কয়েকজন সঙ্গী মধু আহরনের জন্য সুন্দরবনে যান। অন্যান্য দিনের ন্যায় হাবিবুর ও তার সঙ্গীরা মধু আহরন করতে সকালে সুন্দরবনের হোগলডুগরি এলাকায় গেলে হঠাৎ একটি বাঘ তার উপর আক্রমন করে তাকে নিয়ে বনের ভিতর চলে যায়। এ সময় তার সঙ্গীরা বিষয়টি টের পেয়ে তারা তাকে উদ্ধারের জন্য হাকডাক শুরু করেন। পরে তারা সুন্দরবনের গৃহীন থেকে তার মরদেহ উদ্ধার করেন। তার মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, আহত রবিউলের সঙ্গিরা জানান, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনি ক্যাম্প থেকে বৈধ পাস নিয়ে সুন্দরব‌নে মধু সংগ্রহ কর‌তে যান তারা। মঙ্গলবার বিকেল ৪টার দি‌কে সুন্দরব‌নের হলদিবুনিয়া এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ রবিউলের ওপর আক্রমণ ক‌রে তাকে বনের ভিতরে টেনে নিয়ে যায়। এ সময় তার সঙ্গীরা সবাই হাঁকডাক শুরু কর‌লে বাঘটি রবিউলকে ছে‌ড়ে দি‌য়ে চ‌লে যায়। এরপর বনের ভিতরে এক কিলোমিটার দূর থেকে তাকে জীবিত উদ্ধার করে তার সঙ্গীরা। মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।

কৈখালী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ও বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!