সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি

ঈদের ছুটিতেও মায়েরা পেয়েছেন ভরসা: সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বইছে খুশির জোয়ার

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চারিদিকে ঈদের ছুটির আমেজ। মানুষ যখন স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত, তখন সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিত্রটি ছিল একটু ভিন্ন। সেখানে চিকিৎসক আর সেবিকারা নিয়োজিত ছিলেন নতুন প্রাণের আগমণকে নিরাপদ করতে। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও এই সেবা কেন্দ্রে এক মুহূর্তের জন্য সেবা বন্ধ হয়নি।

​শনিবার (২১ মার্চ ‘২৬) ​ঈদের দিন সকাল ১১টা ৪০ মিনিট। সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের খাদিজা খাতুন ও রেজওয়ান কবির দম্পতির জীবনে এক বিশেষ মুহূর্ত হয়ে রইল এবারের ঈদ। সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রেই তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সুস্থ সন্তানের আগমণ—পরিবারটির কাছে এটি ছিল যেন পরম আশীর্বাদ। স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে মা ও শিশু দুজনেই সুস্থ থাকায় তারা কেন্দ্রের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামানের সরাসরি নির্দেশনায় ছুটির দিনগুলোতেও এখানে আউটডোর সেবা চালু ছিল। সাতক্ষীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মায়েরা পেয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা।

​কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত জানান, ​”আমাদের লক্ষ্য ছিল ছুটির সময়েও যেন কোনো মা সেবা থেকে বঞ্চিত না হন। চলতি মাসে এ পর্যন্ত ১১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। ঈদের দিনেও আমরা সেবা দিতে পেরে এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে তৃপ্ত।”

​এক নজরে সেবার চিত্র তুলে ধরে ডা. পলাশ দত্ত বলেন, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকলেও মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাভাবিক প্রসব সেবা অব্যাহত রয়েছে। চলতি মাসে ১১টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদের দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে নতুন প্রাণের আগমনে ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ​সরকারি এই সেবা কেন্দ্রটি সাতক্ষীরার সাধারণ মানুষের কাছে নিরাপদ মাতৃত্বের এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে বলে জানান ডা. পলাশ দত্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!