
সাতক্ষীরা তালায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তালায় জেলা পরিষদের সদস্যর অফিস সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনের উদ্যোগে ৪ হাজার মাস্ক ও ১৫শ সাবান বিতরণ করা হয়।
এ সময় ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন জনগণকে মহামারি করোনা থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করার আহবান জানান।