রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

তালায় এক স্কুল শিক্ষক করোনা পজেটিভ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় শ্যামল দাশ (৩৫) নামের এক শিক্ষকের শরীরে করোনা পজিটিভ এসেছে। শ্যামল দাশ উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের রবীন দাশের পুত্র এবং খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মঙ্গলবার করোনা আক্রান্ত ঐ শিক্ষকের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত শিক্ষক শ্যামল দাশ জানান, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১১ এপ্রিল তিনি তালা হাসপাতালে নমুনা দিয়ে যান। সোমবার রাতে রিপোর্ট সূত্রে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনি এখন বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!