রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

তালায় এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামে এক গৃহবধু’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গৃহবধুর নাম নমিতা মন্ডল (৪৩)। তিনি স্থানীয় শংকর মন্ডলের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী।

খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, নমিতা-শংকর দম্পতি’র একমাত্র মেয়ের একটি বিশেষ বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

সে বিষয় নিয়ে শুক্রবার রাতের কোন এক সময় গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। পরে পরিবারের সদস্যরা টের পেলে শনিবার সকালে পুলিশ যায় এবং মৃতদেহ উদ্ধার হয়।

পরিবার ও এলাকাবাসীর অনুরোধে নমিতার দেহ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহের সৎকারের অনুমতি দেয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!