মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন   শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, ব ন্ধ হলো নি ধ ন সাতক্ষীরায় ট্র লি চা পা য় শিশুর মৃ ত্যু: নেপথ্যে নদী খননের মাটি লু টে র মহোৎসব তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ‘২৬) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
জেলা প্রশাসক বলেন, আমরা দিন দিন খেলা থেকে দূরে সরে যাচ্ছি এবং কোচিং এর সাথে সম্পৃক্ত হচ্ছি। খেলাধুলার মাধ্যমে মস্তিষ্ক ও শারীরিক বিকাশ ঘটে। সৌম্য ও মোস্তাফিজের মত তোমরাও একদিন জাতীয় দলে নাম লেখাবে। আমাদের পরিকল্পনা আছে শীঘ্রই উপজেলা পর্যায়ে থেকেও টুর্নামেন্টের আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার হেড অব ব্রাঞ্চ জালাল আহমেদ ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান সামছুজ্জামান প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বাংলাদেশ আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান সৈকত প্রমূখ।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় এবং সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানায়। টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশ নেয় কারীমা মাধ্যমিক বিদ্যালয় বনাম পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ওয়াহিদুজ্জামান শামীম ও ফিরোজ রহমান এবং স্কোরার এর দায়িত্ব পালন করেন জিএম সাইফুল ইসলাম বাপ্পি। এসময় প্রশাসনিক কর্মকর্তা, প্রাইম ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!