শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঝড়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকা ডু বি: ৪ মৌয়াল উ দ্ধা র, নি খোঁ জ ৪ সাতক্ষীরা সী মা ন্তে জ্বালানি তেল ও পা চা র রো ধে বিজিবির ক ঠো র ন জ র দা রি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন সাতক্ষীরার আইনজীবি ও সাংবাদিক এ্যাডঃ সেলিমকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট খবরের তীব্র নিন্দা শিল্পকলা একাডেমিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার জোর দাবি এমপি সাঈদ আল নোমানের সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন  সুন্দরবনে মধু আহরণে গিয়ে সাপের কা ম ড়ে মৌয়াল আহত কলারোয়া সী মা ন্ত থেকে ভা র তীয় শাড়ি ও টর্চ লাইট জ ব্দ বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী  সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ‘২৬) সকাল সাড়ে ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সাবেক সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এ. কে. এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার প্রদান করা হয়। এসময় বক্তব্যে রাখেন সংগঠনের সহ সভাপতি শেখ আব্দুল মান্নান ও মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন, কোষাধ্যক্ষ কাজী আমজাদ বারী, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কমিটির নির্বাহী সদস্যর মোঃ আজিজুর রহমান, মোঃ হাবিবুল্যাহ, মোঃ অলিদ আলী, মোঃ আব্দুর রশীদ সরদার, মোঃ মনির উদ্দীন, মোঃ মুনসুর আলী, মোঃ ওসমান আলী, অমল কুমার মিত্র, একেএম আলী নেয়াজ এবং মোঃ আবুল কালাম।

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নব-নির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয় এবং সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!