শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার আইনজীবি ও সাংবাদিক এ্যাডঃ সেলিমকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট খবরের তীব্র নিন্দা শিল্পকলা একাডেমিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার জোর দাবি এমপি সাঈদ আল নোমানের সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন  সুন্দরবনে মধু আহরণে গিয়ে সাপের কা ম ড়ে মৌয়াল আহত কলারোয়া সী মা ন্ত থেকে ভা র তীয় শাড়ি ও টর্চ লাইট জ ব্দ বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী  সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাংবাদিক হাসানুর রহমান হাসানের উ প র দূ র্বৃ ত্ত দে র হা ম লা: সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বাদ সাতক্ষীরার কালিগঞ্জের ডা কা ত সর্দার ইয়ার আলী ও তার সহযোগী সাইফুলের তিনদিনের রি মা ণ্ড ম ঞ্জু র

এমপি না হয়েও শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন সাতক্ষীরার জননেতা আব্দুর রউফ

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করবেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেন এই ব্রিজ সংস্কারসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় শাখরা কোমরপুর ব্রিজটি সংস্কারে মাননীয় প্রধানমন্ত্রী ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের উন্নয়নে আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে দায়িত্ব দিয়েছেন। নির্বাচন এলে প্রতিশ্রুতির ডালা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘোরেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন পরবর্তী তাদের দেখা পাওয়া যেন সোনার হরিণ। অনেক সময় প্রার্থীরা পরাজিত হলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। কিন্তু গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সকল ধারনাই পাল্টে দিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভোটে জনগণ কথা না রাখলেও প্রতিশ্রুতির কথা রাখলেন জননেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি পরাজিত হয়েও জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জনগণের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল ‘২৬) সকালে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকায় যান। সেখানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি তো কি হয়েছে। আমি আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। আপনাদের দাবি ছিল নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ আমি সাতক্ষীরার উন্নয়নে জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিকাদারের মাধ্যমে এই শাখরা কোমরপুর ব্রিজের সংস্কার কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাযক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!