শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সুন্দরবনে টহল চলাকালে ডা কা ত স ন্দে হে গু লি ব র্ষ ণ, অ স্ত্র উ দ্ধা র ঝড়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকা ডু বি: ৪ মৌয়াল উ দ্ধা র, নি খোঁ জ ৪ সাতক্ষীরা সী মা ন্তে জ্বালানি তেল ও পা চা র রো ধে বিজিবির ক ঠো র ন জ র দা রি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন সাতক্ষীরার আইনজীবি ও সাংবাদিক এ্যাডঃ সেলিমকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট খবরের তীব্র নিন্দা শিল্পকলা একাডেমিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার জোর দাবি এমপি সাঈদ আল নোমানের সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন 

ঝড়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকা ডু বি: ৪ মৌয়াল উ দ্ধা র, নি খোঁ জ ৪

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চার জন মৌয়ালকে উদ্ধার করা হলেও আরও চার জন এখনো নিখোঁজ রয়েছেন। গত সোমবার ৬ এপ্রিল ‘২৬ রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাসতে ভাসতে, পরের দিন সন্ধ্যা নাগাদ সুন্দরবনের হলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদের কে উদ্ধার করে অফিসে নিয়ে আসা হয়। 
বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণ করা সময়ে মৌয়ালদের বহনকারী একটি নৌকা গত সোমবার রাতে রায়মঙ্গল নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।এ সময় হলদিবুনিয়া এলাকা থেকে চার জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুস আলী। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে লোকালয়ে নিয়ে আসা হচ্ছে।
অন্যদিকে, এখনো নিখোঁজ মৈয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। গত সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তাছাড়া বনবিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোষ্ট গার্ড ও বিজিবি কে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!