শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

বিএনপি উন্নয়নের রাজনীতি করে আর জামায়াত বরারই বি শ্বা স ঘা ত ক- সাবেক এমপি কাজী আলাউদ্দিন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নে সোতায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বাপ্পি, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়য়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। কৃষ্ণনগরের সোতা দূর্গা মন্দিরের সভাপতি শিক্ষক পরিতোষ কুমার মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান এর সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন কৃষ্ণনগর বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সহ সভাপতি হযরত আলী মোড়ল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাহমুদুল হাসান, ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান হাফি, শিক্ষক পিযুষকান্তি সরদার, প্রাক্তন মেম্বর তপন কুমার মন্ডল, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার যুদ্ধের সময় সনাতন ধর্মাবলম্বীদের নির্মম নির্যাতনের মুখে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছিল।জিয়াউর রহমান ব্যারাক থেকে বেরিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এছাড়া ১৯৮৬ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম তখন জনগণের সাথে প্রতারণা করে স্বৈরশাসকের নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং মাত্র ১০টি আসন পেয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এসময় তারা সনাতনী ধর্মাবলম্বীসহ সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। মন্দিরের সামনের চত্তরে সোনাতনী ধর্মাবলম্বীসহ হাজারো জনতা অংশগ্রহন করেণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!