বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

আগামী নির্বাচনে ধানেরশীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-সাবেক এমপি কাজী আলাউদ্দীন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন জিয়া পরিষদের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে মথুরেশপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে প্রাণের প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভূলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এবং দল আমাকে মনোনয়ন দিলে সাতক্ষীরা ৩আসন তথা আশাশুনী ও কালিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। আমি গ্রুপিং বুঝিনা। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী
শফিকুল ইসলাম খোকন, উপজেলা জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী, কৃষ্ণগর বিএনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্ট, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, রতনপুরে বিএনপির সেক্রেটারী পদেপ্রার্থী ফজলুর রহমান আকাশ, বিএনপি নেতা আবু তোহার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীন কবীর, সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এসএম মেহেদী তাজ প্রমুখ।

সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!