শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা শহরসহ নিম্নাঞ্চল (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

টানা ২৪ ঘন্টার অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার সব নিম্নাঞ্চল। শহরের বাড়িঘরে পানি ঢুকেছে। রাস্তাঘাট পানিতে থই থই করছে। বিলগুলিতে থাকা মাছের ঘের ও বীজতলা পানির চাপে লন্ডভন্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সাতক্ষীরায় ১৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই সময়ের মধ্যে সাতক্ষীরা পৌর এলাকা ছাড়াও পাশ^বর্তী সব উপজেলার খালবিল পানিতে সয়লাব হয়ে গেছে। শহরের কামালনগর, ইটাগাছা, খড়িবিলা, বদ্যিপুর কলোনী, মাগুরা তালতলা, সরকারপাড়া এখন পানির নিচে। রাস্তাঘাটে পানি থই থই করছে। পানি ঢুকেছে শহরের শিশু হাসপাতাল, কালেক্টরেট চত্ত্বর, পুলিশ লাইন্স এবং বিজিবি সদর দফতরেও। এছাড়া ফায়ার ব্রিগেড এলাকা, সদর উপজেলা এলাকা এখন পানির নিচে।

মানুষের বসতবাড়িতে বৃষ্টির পানি ঢুকেছে। এসব পানি নিষ্কাশনের পথ না থাকায় তা জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। আরও বৃষ্টি হলে ভয়াবহ আকার ধারন করবে। পানিতে তলিয়ে গেছে বেতনা তীরবর্তী বিল মাছখোলা, বিল শ্যাল্যে, বিনেরপোতার বিল, রাজনগরের বিল, ছাগলার বিল সহ কমপক্ষে ১০টি বিল। এছাড়া শ্যামনগর, আশাশুনি ও তালা এলাকার গ্রামে গ্রামে পানি ঢুকেছে। মানুষের অবর্ননীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সাতক্ষীরার প্রানসায়ের খাল ও বেতনা নদী বৃষ্টির অতিরিক্ত পানি টানতে পারছে না। শহরের সব নর্দমা পানিতে ডুবে গেছে।

বৃষ্টির পানিতে ভেসে গেছে শত শত বিঘা চিংড়ী ঘের। নষ্ট হয়েছে সবজি ক্ষেত। এছাড়া বীজতলাগুলি তলিয়ে রয়েছে পানিতে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!