শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

গাজীপুরে কোনাবাড়ি পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আমির হোসেন রিয়েল, গাজিপুর জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭৮৭ বার পড়া হয়েছে
গাজীপুরের এলাকার পপুলার হসপিটালে ভুল অপারেশনে  আরাফাত হোসেন নামে একশিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু  কালিয়াকৈরের উপজেলার চাঁনপুর গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও পপুলার হসপিটালের কর্মচারীরা জানান,গত ১০ জুলাই সকালে আরাফাত হোসেনকে ডান পায়ে রানের উপরের অংশে একটি ফোরা (ফুট) এর চিকিৎসার জন্য যান। সেখানকার নার্স  ও মালিক পক্ষের লোকজন আরাফাত হোসেনের রাবা সাদ্দাম হোসেনকে একাধিক টেস্ট করার জন্য স্লিপ ধরিয়ে দেন। পরে সাদ্দাম হোসেন ৪-৫টা টেষ্ট ওই হসপিতালেই করে রিপোর্ট সেই কাউন্টারে জমা দেন। কাউন্টার থেকে তাকে বলা হয় ছেলের অপারেশন করতে হবে। সেই দিন রাতেই একজন নার্স আরাফাত হোসেনের ফোড়া অপারেশন করে সিটে থাকার জন্য ভর্তি করেন। সেই রাতেই আরাফাত হোসেন প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকে। এসময় বাবা সাদ্দাম হোসেন পাগলের মত কাউন্টারে গিয়ে বিষয়গুলো জানালে দায়িত্বরত নার্সরা শিশুকে ডোস দিতে অনুরোধ করেন। পরের দিন ১১ জুলাই সকালে আরাফাত হোসেন অচেতন হয়ে পড়ে। বিষয়টা বুঝতে পেরে সুকৌশলে  হসপিটালের মালিক নজরুল ইসলাম ১৩ হাজার টাকার বিল ধরিয়ে দিয়ে আরাফাত হোসেনকে অক্সিজেন লাগিয়ে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন। কিন্তু শিশু আরাফাত হোসেনকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। এঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আত্নীয় স্বজনেররা ছুটে আসেন। পরে গাজীপুর সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে ১২ জুলাই বিকেলে গ্রামের বাড়ীতে আরাফাত হোসেনের দাফন সম্পন্ন করেন। 
নিহত শিশুর বাবা সাদ্দাম হোসেন জানান, কোনাবাড়ী পপুলার হসপিটালের লোকজন আমার ছেলে আরাফাত হোসেনকে ভুল অপারেশন করে মেরে ফেলেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।
কোনাবাড়ি মেট্রো থানার ওসি আবু সিদ্দিক জানান, এরকম একটি ঘটনা শুনেছি। নিহত শিশুর ময়নাত তদন্ত হয়েছে। তবে আমাদের থানায় কেউ আসেনি। রোগির অভিভাবক অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 
এদিকে কোনাবাড়ী পপুলার হসপিটাল এর মালিক নজরুল ইসলামকে ফোন দিলে তিনি বলেন, এটাতো অপারেশন করি নাই একটু ফাইরা দিছি। এখন আর কি করার?

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!