বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা 

শ্যামনগর থেকে নৌকা ভর্তি ৮ টি ভারতীয় গরু জব্দ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শ্যামনগরের বাংলাদেশ-ভারত সীমান্ত নদীর মোহনা থেকে নৌকাভর্তি ৮ টি ভারতীয় গরু জব্দ করেছে কৈখালী কোষ্টগার্ড সদস্যরা। শনিবার ভোরে সীমান্তের পাঁচ নদীর মোহনা থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরু ও নৌকার আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। তবে, কোষ্ট গার্ড সদস্যরা এ সময় গরু চোরাচালানীদের আটক করতে সক্ষম হয়নি।

কৈখালী কোষ্টগার্ডের পেটি অফিসার ফুল মোহাম্মাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ-উল আযহা কে সামনে রেখে সংঘবদ্ধ গরু পাচারকারীর দল ভারত থেকে গরু পাচারের খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ গরু চোরাচালানী চক্রটি পালিয়ে যায়। এ সময় তারা সেখান থেকে ৮ টি গরু ও একটি নৌকা জব্দ করেন। জব্দকৃত নৌকা ও গরুর মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। জব্দকৃত গরু গুলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!