সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় করোনায় মৃত্যু ১০ আক্রান্ত ৪১, মোবাইল কোর্টে ৭৪ টি মামলায় ৩২৮০০ টাকা জরিমানা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও চলছে ঢিলেঢালাভাবে। সীমান্ত জেলা সাতক্ষীরায়  গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৫ নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের নমুনা পরীক্ষা শেষে ৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৫ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৮ জন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্য কর্মীদের।

শনাক্তের হার ২৩ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৯ জন। এছাড়া বর্তমানে জেলায় ১০৪৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন ও বেসরকারী হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯৫৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৬ জন ও বেসরকারী হাসপাতালে আরো ১১৫ জন ভর্তি রয়েছেন।

লকডাউন উপেক্ষা করে শহরের হাট বাজার গুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সড়ক গুলোতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারন মানুষের মাঝে অনীহা দেখা গেছে। মানুষ যেন আইশৃখংলা বাহিনীর সাথে লুকোচুরি খেলছেন। অনেকেরই মুখে নেই কোন মাস্ক। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। তবে, শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন মহল। আইনশৃখংলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্রনের চেষ্টা করছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৪ টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, গত ০৩ জুন থেকে এপর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ১৩ লক্ষ ৮০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে মানুষ লকডাউন লংঘন করছেন। তবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জনসমাগম ও যানবাহন চলাচলে নিয়ন্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনা প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!