সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় লকডাউনের চতুর্থ দিনে টহলে সেনা, বিজিবি ও পুলিশ (ভিডিও সহ)

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২২৪ বার পড়া হয়েছে

বিশেষ লকডাউনের চতুর্থ দিন আজ রোববার সাতক্ষীরায় সেনা সদস্য, বিজিবি ও পুলিশ যৌথ টহলে রয়েছে। আইন অমান্যকারীদের আটক করে তাদের জরিমানা করা হচ্ছে। একইসাথে শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে জনসমাগম নিয়ন্ত্রন করছে পুলিশ। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হলে তাকে আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হতে হচ্ছে।

 

এদিকে জেলাব্যাপী করোনা সংক্রমন কিছুতেই রোধ করা যাচ্ছে না। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৪০৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সরকারি মেডিকেলে করোনা পজিটিভ ২১ জন এবং বেসরকারি হাসপাতালে ১৬ জন রয়েছেন। অন্যরা সবাই করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ১২ দশমিক ৮০ শতাংশ। এই সময়ের ব্যবধানে করোনা পজিটিভ নিয়ে ১ ও করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জন সহ ৫ জন মারা গেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!