সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের মরণ ছোবলে বিপর্যয় সাতক্ষীরায়। দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এর সাথে যোগ হয়েছে উপসর্গ ও পজিটিভ নিয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা।

সাতক্ষীরা মেডিকেল সহ বেসরকারি হাসপাতালগুলোতে যে শয্যা রয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই গোটা সাতক্ষীরা জেলার মত কালিগঞ্জের নলতা ইউনিয়নেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য আক্রান্ত মানুষ। যাদের প্রধান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এসব রোগীদের শ্বাসকষ্ট দূর করতে প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

ঠিক এমনই সময় জন্মভূমির মানুষের এমন প্রতিকূল অবস্থায় পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম এবং এলাকার কিছু মানুষের প্রচেষ্টায় নলতা হাসপাতালে স্থাপন করা হয়েছে অক্সিজেন ব্যাংক। প্রথম দিনে ৭ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক।

এই ব্যাংকের মাধ্যমে করোনা আক্রান্ত হয়ে নলতা ইউনিয়নে যারা অক্সিজেন সংকটে শ্বাসকষ্ট অনুভব করবে তাদের বাড়িতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।

শনিবার সকাল ১১ টায় নলতা হাসপাতাল প্রাঙ্গণে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা ওসি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, নলতা হাসপাতাল প্রস্থোটিক এ্যান্ড অর্থোটিক সেণ্টারের পরিচালক ডাঃ জসিম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম খলিল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা হাসপাতালের হিসাবরক্ষক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান নয়ন, সাকিন আল মামুন রাজু, রফিক, আজমীর, ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অক্সিজেন ব্যাংকের সেবা নেওয়ার হটলাইন নং: ০১৮২০২০৮৮৯৮, ০১৯২৪২১৫৯৩৪, ০১৯২১০০৭০৫৬

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!