সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

করোনা ভাইরাসের বিস্তার রোধে ৭ দফা দাবিতে সাতক্ষীরার জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২১৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের বিস্তার রোধে ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।

রবিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াতের কাছে এ স্মারকলিপি তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রমুখ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে জেলা বিএনপির দাবি সমূহের মধ্যে রয়েছে, জেলা সদরে করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সরকারি খরচে বিনামূল্য চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অধিকহার বিনামূল্যে সরকারি খরচে করোনা টেস্ট করার ব্যবস্থা গ্রহণ। যেহেতু করোনা চিকিৎসার অক্সিজেন ও আইসিইউ অত্যন্ত জরুরী বিষয় সেহেতু জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত আইসিইউ বেড, হাইফ্লো নাজল ও সিলিন্ডারের ব্যবস্থা গ্রহণ। জেলা ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ লোকবল নিয়োগ এবং অন্যান্য রোগের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ। জেলা ও উপজেলা পর্যায়ে অসুস্থ, বৃদ্ধ ও চলাচল অক্ষম রোগির করোনা টেস্টের জন্য বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ ও সরকারি খরচে টেস্টের ব্যবস্থা করা। সার্বিক চিকিৎসা সবার জন্য সাতক্ষীরা জেলাকে অধিক সংক্রমণ জেলা হিসাবে ঘোষণা পূর্বক পর্যাপ্ত অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!