সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

করোনা উপসর্গে সাতক্ষীরায় মৃত্যু ৯ আর সনাক্ত ৪৩ জন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ১৫৯ জনের নমুনা পরিক্ষা করে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই হিসাবে তিন সপ্তাহের মধ্যে গত ২৪ ঘন্টায় সবচেয়ে কম ২৭.০৪ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ৩০.৩৭ শতাংশ। শনিবার সকাল পর্যন্ত একদিনে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নয় জনের মৃত্যু হয়েছে। তারা সবাই মারা গেছে করোনা উপসর্গ নিয়ে।

এদিকে সাতক্ষীরায় চলমান লকডাউনের চতুর্থ সপ্তাহের দ্বিতীয় দিন আজ শনিবারও চলেছে হেলাফেলাভাবে। লকডাউনের নামে সড়কে যেনো তামাশা চলছে। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে বেলা ১১ টার পর সব দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউ।

এদিকে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৪ জন সহ ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৫৪ জন ও বেসরকারি হাসপাতালে ১২০ জন ভর্তি আছেন। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩১৩ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

অপরদিকে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!