
গাজীপুরে কঠোর লকডাউনের ২য় দিনে লকডাউন বাস্তবায়ন করতে কড়াকড়ি অবস্থানে প্রশাসন।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশ চেক পোস্ট বসিয়ে দুরপাল্লার গাড়ী নিজ নিজ জেলায় ফিরে দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত চালিয়ে জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত গাজীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি অবস্থানে রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় সকাল থেকে কোন প্রকার দুরপাল্লার যাত্রিবাহি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। পুলিশ চেকপোস্ট বসিয়ে মহাসড়রে কয়েকটি স্থানে দুরপাল্লার গাড়ী নিজ নিজ জেলায় ফিরে দেয়ায় জেলায় কোন যানবাহন ঢুকতে পারছে না। তবে রাস্তায় সাধারন যাত্রিদের চলাচল চোখে পরার মত। লেগুনা , অটোরিক্সা, ও ব্যবক্তিগত গাড়ী নিয়ে চলাচল করছে বহুসংখ্যক যাত্রী। চলাচলকারি বেশিরভাগ লোকজনকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। গণ পরিবহন না থাকায় বিপাকে রয়েছে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীরা।
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সম্বিলত প্রচেষ্টায় মহাসড়কে দুরপাল্লার ও আন্তজেলার বাস চলাচল বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন,সালনা হা্ইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ গোলাম ফারুক।