সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

বৈদ্যুতিক তার জড়িয়ে কালীগঞ্জে মা ও ছেলে কলারোয়ায় কৃষকের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে

ভিজা কাপড় মেলতে যেয়ে বৈদ্যুতিক তার জড়িয়ে মৃত্যুর পথযাত্রী মাকে বাঁচাতে সহ মরণ হয়েছে ছেলের। এ সময় আহত হয়েছে আরো দু’ সহোদরের। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বরয়া গ্রামের সামছুর রহমান সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৬২) ও তার ছেলে রোকন সরদার (৩৭)। আহত দু’ সহোদর হলেন নিহত রোকন সরদারের ছেলে কামাল সরদার ও আফছার সরদার।

এ ছাড়া সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজের গাছের আম পাড়তে যেয়ে কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আবু তালেবের ছেলে জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।

মৃত রোকন সরদারের ছেলে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র নয়ন সরদার জানান, জামাই ষষ্ঠী উপলক্ষে ফল খাওয়ানোর জন্য তার তিন ফুফু আজমিরা, রাশিদা ও জান্নাতুল, তিন ফুফা ও তাদের সান্তাদের দাওয়াত দেওয়া হয়।

সোমবার দুপুরে তাদের খাওয়ানো শেষে দাদী মরিয়ম বেগম গোসল করে উঠানের পাশে টাঙানো দড়িতে ভিজা কাপড় মেলতে যান। অসাবধানবশতঃ ওই দড়ির পাশে আর্থিং এর তারে ভিজা কাপড় পড়ার সঙ্গে সঙ্গে তারের সঙ্গে জড়িয়ে যান দাদী। বিপদ বুঝে তার আব্বা রোকন সরদার দাদিকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। এ সময় অন্য দু’ চাচা কামাল ও আফছার আব্বা ও দাদীকে বাঁচাতে গেলে তারা মারাত্মক জখম হলেও মারা যান দাদী ও আব্বা।

বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকার ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আকষ্কিক এ ধরণের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত কামাল ও আবছারকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, তিনি ছুটিতে থাকলেও ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে মৃতের স্বজনরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাহিদুল তার নিজ বাড়ির গাছে আম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে লেগে থাকা বৈদ্যুতিক স্পষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর সোমবার বিকালে জাহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!