সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মহিউদ্দীন আহম্মদের মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক, দানবীর আলহাজ্জ্ব মহিউদ্দীন আহমেদ (৮৬) আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরের বাজারগ্রামে অবস্থিত নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্জ্ব মহিউদ্দীন আহম্মেদ কালিগঞ্জ থানা জামে মসজিদ কমিটির সেক্রেটারী হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা পপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

শুক্রবার (১৮ জুন) বাদ আসর জানাজা নামাজ শেষে থানা মসজিদ প্রাঙ্গনে পিতা দানবীর খ্যাত আলহাজ্জ্ব মুন্সী আহমদ আলীর কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে সিনিয়র সাংবাদিক আলহাজ্জ্ব মহিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!