সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

গোপালগঞ্জে পৌর কৃষকলীগের সাবেক নেতা বিল্লাল হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫৪৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে পৌর কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ইউরোলজি, ডায়াবেটিস, পুষ্টিহীনতা সহ নানাবিধ জটিল রোগে বিল্লাল হোসেন আক্রান্ত হলে গত ১১ জুন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ জুন) অসুস্থ বিল্লাল হোসেন মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এদিকে বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাংবাদিক কে এম সাইফুর রহমান সহ অনেকে গভীর শোক প্রকাশ করেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন।

ত্যাগী নেতা বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান গণমাধ্যমকে জানান, অসুস্থ বিল্লাল হোসেনের নিয়মিত খোঁজখবর তিনি নিতেন এবং প্রতিমাসে তাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করতেন। বিল্লাল হোসেন অন্যান্য রোগ থেকে মুক্তি পাওয়ার পর তাকে আমি একটি কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলাম। আজ সে আমাদের মাঝে নেই, আমরা তার আত্মার শান্তি কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!