সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল ও ক্লিনিক সমুহ বিভাগের পরিচালক ফরিদ হোসেন মোল্লা স্বাক্ষরিত একক চিঠিতে বিষয়টি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ কুদরত ই খুদাকে অবহিত করা হয়।

অপরািদকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৪জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছেন। যার আনুপাতিক হার প্রায় ৪৭ দশমমিক ৩১ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৬১১ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ২০জন, সদর হাসপাত,লে পাঁচজন ও বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ১৩ জন। করোানা আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতাল, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে করোনা অঅক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট চিকিৎসা নিচ্ছেন ৮২২ জন রোগী।

এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত দ্বিতীয় দফার লকডাউন বৃহষ্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে। আজ সকাল থেকে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে পুলিশের দেওয়া বাঁশের ব্যারিকেট সরিয়ে চলাচল করছে মানুষ। মানুষ যেন কিছুতেই মানতে চাচ্ছেন না স্বাস্থ্যবিধি। এ ছাড়া দীর্ঘ ১৬ দিসেনর টানা লকডাউনের ডিউটি করতে করতে পুলিশ কিছুটা হাফিয়ে উঠেছে। হাটবাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ কুদরত ই খুদা লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি ও মেডিকেল কলেজকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!