সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় চলছে লকডাউনের দ্বিতীয় দিন, নতুন আক্রান্ত ৫০

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ রোধে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে সাতক্ষীরায় আজ চলছে লকডাউনের দ্বিতীয় দিন। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। খোলা রয়েছে ভোমরা স্থল বন্দরে আমদানি রফতানি বাণিজ্য।

গত শনিবার থেকে সাতদিনের জন্য শুরু হয়েছে এ লকডাউন। লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশচেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা শনিবার কুশখালি সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় দুই নারীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেফতার করেছে।

এদিকে গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে । তাদের মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। আজ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ও সদর হাসপাতালে ২৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে।

সাধারণ মানুষের মতে লকডাউন যথাযথভাবে হচ্ছে। খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন জীবিকা চলার সুবিধার্থে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এনজিও কিস্তী বন্ধ করতে হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, বিশেষ লকডাউন চলায় পুলিশ যথাযথ কাজ করে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!