সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরায় নতুন করে করোনা আক্রান্ত ৫০ জন, উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৯৩ জনের করোনা পরীক্ষা শেষে আবারও ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আজ শুক্রবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৮ জন। এছাড়া ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন। আর উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরো অন্ততঃ দুই শতাধিক মানুষ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল গুলোতে যা বেড রয়েছে তার চেয়ে বেশী করোনা রোগী ভর্তি রয়েছেন। এর ফলে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তিনি এ সময় করোনা সংক্রমনরোধে সকলকে স্বাস্ব্যবিধি মেনে চলার আহবান জানান।

এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক নারী। মৃত ওই নারীর নাম সেলিনা খাতুন (৪৫)। তিনি কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ওই নারী গত ২৮ মে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত আড়াইটার দিকে তিনি মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!