রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

সাতক্ষীরায় জেলা প্রশাসকের কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দিয়ে কার্যক্রম শুরু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের বৃহষ্পতিবার সকাল ১০ টায় টিকা নেওয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে সাতক্ষীরায় কোভিড-১৯ এর টিকা গ্রহণের দ্বিতীয় ডোজ এর কার্যক্রম। এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সদর হাসপাতাল টিকা গ্রহণ করেছেন। এছাড়া কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাাড. মোস্তফা লুৎফুল্লাহ।

সিভিল সার্জন হুসাইন শাফায়ত জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে আজ সকাল থেকে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কাজ শুরু করেছে। একটানা ১২ দিন এ টিকা প্রদান কার্যক্রম চলবে। তিনি আরো জানান, এই টিকা গ্রহনের জন্য প্রতিটি হাসপাতালে ১৬ জন সেবিকা ও ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল টিকা গ্রহণের পর বলেন, এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সকলকে টিকা নিতে হবে। বিশ্বের অনেক ধনী দেশ থাকতেও বাংলাদেশের মত একটি দেশ এত তাড়াতাড়ি টিকা পাওয়ায় তিনি প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি এ সময় টিকা গ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত বোধ করেছেন।

উল্লেখ্য: এর আগে জেলায় প্রথম ডোজ করোনা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেন ৯৮ হাজার ৮৫২ জন। এরমধ্যে টিকা গ্রহন করেছেন মোট ৭৮ হাজার ৯৪৫ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!